সর্বশেষ সংবাদ :

রায়ের আগেই নিরাপত্তা জোরদার

বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার আগে থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে রাতে নির্জনতার সুযোগে নাশকতার চেষ্টা ভণ্ডুল করে দিতে র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। বিশেষভাবে সতর্ক পুলিশও।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে বিশেষ জজ আদালতে ঘোষণা করা হবে বহুল আলোচিত রায়টি। গত ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই কথার লড়াই চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে।
আবার ৩০ জানুয়ারি প্রিজন ভ্যানে হামলা করে বিএনপির দুই জন নেতাকে ছিনতাইয়ের পর উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। অভিযানে নামে পুলিশ, গ্রেপ্তার হন বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা। বিএনপির দাবি, এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এক হাজার একশরও বেশি।
এরই মধ্যে রায়ের দিন রাজধানীতে জমায়েত বা সভা সামবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও যদি খালেদা জিয়ার সাজা হয়, তাহলে বিএনপি সহিংস প্রতিক্রিয়া দেখতে পারে বলে এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেই ধারণা আছে।
আর সহিংসতা বা নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যেমন আছে, তেমনি সহিংসতা করতে হলেও পূর্ব প্রস্তুতি প্রয়োজন-এমন ধারণা থেকেই এই হটল এবং নজরদারি বাড়ানো হয়েছে।
র‌্যাবের কর্মকর্তারা জানান, রায়ের দিন কোনো পক্ষে যেন সহিংসতা করতে না পারে, সে জন্যই আগাম প্রস্তুতি হিসেবে সোমবার থেকে বাহিনীটির অতিরিক্ত সদস্যদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে।


No comments