সর্বশেষ সংবাদ :

মাঠে আসুন খেলা হবে: নাসিম

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনসমর্থন থাকলে মাঠে আসুন, খেলা হবে।
রোববার (৪ ফেব্রুয়ারি) ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে ছাতক উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীতকরণসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো নির্বাচিত সরকারের অধীনে এ দেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে দেশের প্রতিটি ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হচ্ছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাসের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, এম রশিদ আহমদ ও ইউআরসির ডাইরেক্টর আলী আহসানের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেনগুপ্তা, পীর ফজলুর রহমান মিছবাহ, সিলেট বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশলী ইসমাইল ফারুক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদরিছ আলী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা এড. রাজ উদ্দিন, ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন।

No comments