রাজশাহীতে দুর্ঘটনায় মিজানুর রহমান মিনু আহত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সাধুর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় হন তিনি। সাথে সাথে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত।
তিনি বলেন, রাজশাহীর সাবেক এমপি ও মেয়র মিজানুর রহমান মিনু সাহেববাজার এলাকা থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। সাধুর মোড় এলাকায় সড়কের গতিরোধক পার হওয়ার সময় তার অটোরিকশা উল্টে গিয়ে আহত হন। তিনি মাথায় আঘাত পান। সাথে সাথে অপর একটি অটোরিকশায় করে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তিনি বাড়ি চলে যান।
সমাপ্ত বলেন, খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের নেতাকর্মীরা হাসপাতালে যান। মেয়র বুলবুল তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসা শেষে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন।সুত্র:পদ্মাটাইমস

No comments