রাজশাহীতে দীর্ঘদিন পর রাজনীতির মাঠে বিএনপি নেতা কবির হোসেন
দলীয় চেয়ার পার্সন খালেদা জিয়ার ৫ বছরের কারাদ- হলেও রাজশাহীতে বড় ধরনের কোনো প্রতিবাদ কর্মসুচি পালন করতে পারেনি বিএনপি। তবে দীর্ঘদিন পরে রাজনীতির মাঠে কিছু সময়ের জন্য দেখা গেল এক সময়ের তুখাড় বিএনপি নেতা কবির হোসেনকে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি একটি রিকশায় চড়ে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল করার চেষ্টা করেন। তবে পুলিশ সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। এর পর কবির হোসেন বাড়ি ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা প্রবীণ নেতা কবির হোসেনকে বহনকারী রিকশাটি নগরীর হেতেম খাঁ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে এলে দলীয় কিছু নেতাকর্মী সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করে।
এসময় খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে বাঁশি বাজিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কবির হোসেনকে মিছিল না করে ফিরে যাওয়ার জন্য বলে পুলিশ। বিএনপি নেতা কবির হোসেনও আর কোনো ঝুঁকি না নিয়ে বাড়ি ফিরে যান। তবে দীর্ঘদিন পরে প্রবীণ এ রাজনীতিবিদকে মাঠে দেখে অনেকের মধ্যেই নানা জল্পনা-কল্পনা শুরু হতে দেখা যায়।
বয়সের ভারে ন্যূব্জ বিএনপি নেতা কবির হোসেন দলীয় চেয়ার পার্সনের রায়ের প্রতিবাদেই মাঠে নামেন বলেও তাঁর ঘোনিষ্টজনরা নিশ্চিত করেছেন।

No comments