সর্বশেষ সংবাদ :

খালেদার রায়কে ঘিরে রাজশাহী আ.লীগের প্রতিবাদ মিছিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ।
রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজশাহী আওয়ামী লীগের নেতৃবৃন্দদের রাস্তায় নামতে দেখা যায়।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর কামারুজ্জামান চত্বরে এসে একত্রিত হয়। সেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এ এসে শেষ হয়।
মিছিলে আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments